আলিপুরদুয়া বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে তিনটি বাইসন লোকালয়ে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায়
দি নিউজ লায়নঃ আলিপুরদুয়া বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে তিনটি বাইসন লোকালয়ে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালালো। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার শামুকতলা গ্ৰাম পঞ্চায়েতের গাড়োকোটাল ও লোহারডাঙ্গি এলাকায় এদিন সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে তিনটি বাইসন এলাকায় ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় বাইসন তিনটি এলাকার বাসিন্দাদের ঘরে প্রবেশ করে ও তাণ্ডব চালায় ।
ঘটনাস্থলে বনদপ্তরের দক্ষিণ রায়ডাক রেঞ্জের বনকর্মীরা ও আধিকারিকরা পৌছায় । তিনটি বাইসনের মধ্যে দুটি জঙ্গলে প্রবেশ করলেও একটি বাইসন এলাকায় দাপিয়ে বেড়ায় । পরবর্তীতে বনকর্মীরা বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে বাইসনটিকে কাবু করে উদ্ধার করে ।

Post a Comment